Header Ads

Header ADS

আমাদের পটভূমি:

দৃষ্টি একটি বেসরকারী, অরাজনৈতিক এবং অসা¤প্রদায়িক সমাজকল্যাণ সংস্থা যা ১৯৯৩ সালে দরিদ্র বিশেষত সুবিধাবঞ্চিত ও ক্ষতিগ্রস্থ নারীদর সেবা করার উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল। মূলতঃ ভূমিহীন নারী যারা বিভিন্ন সামাজিক, অর্থনৈতিক, এবং সাংস্কৃতিক অবিচার ও অন্যায়ের স্বীকার তাদেরকে সহায়তার মাধ্যমে সমাজে নারীদের প্রতি সম্মান এবং ক্ষমতায়ন প্রতিষ্ঠাই সংস্থার লক্ষ্য। সংস্থার সূচনালগ্ন থেকেই একটি ”বৈষম্যহীন ও অনাচারমুক্ত সমাজের কামনা করে আসছে যেখানে সবাই সমান অধিকার উপভোগ করবে” বিশেষতঃ নারীরা মর্যাদা ও সম্মানের সাথে সমাজে বসবাস করবেন। দৃষ্টি, বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার সাথে খুব ভাল কাজের সম্পর্ক রয়েছে। দৃষ্টি তার নিজস্ব অর্থায়নে, দাতা সংস্থা এবং সরকারের বিভিন্ন বিভাগের সহায়তায় কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, বাসস্থান, দক্ষতা উন্নয়ন, ক্ষুদ্র-ঋণ ও আয়বর্ধক কর্মকান্ড, মা ও শিশু স্বাস্থ্য সেবা, পরিবার পরিকল্পনা ও প্রজনন স্বাস্থ্য সেবা, এইচআইভি/এইডস এবং এসটিআই প্রতিরোধ, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ, শিশু অধিকার, কাজে-নিয়োজিত শিশুদের অধিকার প্রতিষ্ঠা এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়নে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করে আসছে। বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড বাস্তবায়নের মাধ্যমে কুমিল্লায় তার লক্ষিত জনগোষ্টিকে দীর্ঘদিন যাবত বহুমুথী সেবা অব্যাহত রাখায় সর্বস্তরে দৃষ্টি’র গ্রহনযোগ্যতা ও সুনাম বিরাজমান। ভবিষ্যতেও দৃষ্টি তার সুনাম অক্ষুন্ন রাখতে এবং লক্ষ্য অর্জনে আরও সক্রিয় থাকবে।

শুরু থেকে দৃষ্টি তার ক্ষুদ্র-ঋণ ও আয়-বর্ধক কর্মসূচী, মা ও শিশুদের স্বাস্থ্য সহায়তা প্রদানের মাধ্যমে মানুষের প্রয়োজন মেটাতে সচেষ্ট। এছাড়াও দৃষ্টি ২০০২ সাল থেকে এইচআইভি/এইডস এবং এসটিআই প্রতিরোধে কুমিল্লায় অগ্রণী ভূমিকা পালন করে। দৃষ্টি, বুড়িচং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের সাথে যৌথভাবে ফিরে আসা অভিবাসীদের এইচআইভি/এইডস এবং এসটিআই প্রতিরোধ, প্রকল্পের সুবিধাভোগীদেরকে পরিবার পরিকল্পনা পরামর্শ এবং ব্র্যাক এবং জেলা স্বাস্থ্য বিভাগের সহায়তায় টিবি-এইচআইভি সহ-সংক্রমণ প্রতিরোধে কাজ করে। দৃষ্টি’র এইচআইভি এবং এসটিআই প্রতিরোধ প্রকল্পটি ঝুঁকিপূর্ণ জনগোষ্টিকে স্বেচ্ছায় এইচআইভি পরীক্ষা, পরামর্শ এবং গণসচেতনতা গড়ে তোলে। উপরোক্ত বিষয়গুলি ছাড়াও দৃষ্টি, কুমিল্লা মহানগরের বস্তিসমূহে এবং গ্রামে কিশোর-কিশোরী বিকাশ কর্মসূচী বাস্তবায়ন করে। “আমরাই পারি” ক্যাম্পেইনের মাধ্যমে নারীর প্রতি সহিংসতা ও পারিবারিক নির্যাতন প্রতিরোধ প্রকল্পটি কুমিল্লায় নারী নেতৃত্ব বিকাশে, নারীর প্রতি সহিংসতা ও নারী নির্যাতন প্রতিরোধে অগ্রনী ভুমিকা পালন করে সর্ব মহলের প্রশংসা অর্জন করেছে। নারীর প্রতি সহিংসতা ও নারী নির্যাতন প্রতিরোধে দৃষ্টি কুমিল্লাতে ৩টি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট এবং ৪০,০০০ (চল্লিশ হাজার) চেঞ্জমেকার তৈরী করেছে, যারা “আমরাই পারি” ক্যাম্পেইন এবং নারীর প্রতি সহিংসতা ও পারিবারিক নির্যাতন প্রতিরোধে স্ব-স্ব ক্ষেত্রে সক্রিয় এবং সামাজিক ভূমিকা পালন করে আসছে।

বর্তমানে দৃষ্টি, নারী প্রতি সহিংসতা প্রতিরোধ, লিঙ্গ সমতা, জেন্ডার জাষ্টিজ, নারীর ক্ষমতায়ন, নারী ও শিশুর অধিকার সুরক্ষার পাশাপাশি ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত শিশুদের সার্বিক কল্যান অর্থাৎ ঝুঁকিপূর্ণ কাজে থেকে লেখা-পড়া ও শিশুবান্ধব কর্মকান্ডে পুনর্বাসন, দুঃস্থ নারী যারা পরিবার প্রধান তাদেরকে আয়বর্ধক কাজে প্রশিক্ষন সহায়তা এবং নিরাপদ পানি, পয়নিষ্কাশন ব্যবস্থা সরবরাহ ও ব্যবহারিক দক্ষতা ইত্যাদি বিষয়ে প্রকল্প পরিচালনা করে আসছে। দৃষ্টি বিভিন্ন জাতীয় ও আর্ন্তজাতিক দিবস পালনে বিভিন্ন সরকারী ও বেসরকারী সংস্থার সাথে কুমিল্লায় শীর্ষস্থানীয় ভূমিকা পালন করে। অবশ্যই দৃষ্টি তার ধারাবাহিক সাফল্য ও সীমাবদ্ধতার পাশাপাশি ভবিষ্যতে মানুষের সহায়তায় আরও কর্মসূচী/পরিসেবা সমপ্রসারণ করবে। উন্নয়নের অংশীদার বিশেষতঃ দাতা, সমর্থক, স্বেচ্ছাসেবক, উপদেষ্টা, বন্ধুবান্ধব এবং কঠোর পরিশ্রমী কর্মীদের সহযোগীতায় দৃষ্টি আজ সমৃদ্ধ। কুমিল্লাতে জেলা ও উপজেলা পর্যায়ের প্রশাসন এবং বিভিন্ন সংস্থার সাথে দৃষ্টি’র যোগাযোগ ও সম্পর্ক অত্যন্ত নিবিড়, ভবিষ্যতে এই সম্পর্ক আরও সুদৃঢ় থাকবে। আমরা জানি, উন্নয়ন একটি ধারাবাহিক প্রক্রিয়া এবং দৃষ্টি উন্নয়ন অনুশীলনকারী হিসাবে এই ধারবিরহিকতা অব্যাহত রাখব।



 CLOSE 

No comments

Powered by Blogger.